বন্ধ করে দেয়া হলো লন্ডনের মি স্টোর

৯ মার্চ, ২০২০ ১৯:৪৮  
লন্ডনে নিজেদের প্রথম ও একমাত্র রিটেইল স্টোরটি বন্ধ করে দিয়েছে চীনা মোবাইল ব্র্যান্ড শাওমি। তবে এখনো বন্ধের কারণ জানায়নি প্রতিষ্ঠানটি । চলতি মাসের ৫ তারিখ মি স্টোরটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমনকি টুইটার থেকেও @মিস্টোরলন্ডন অ্যাকাউন্টটি সরিয়ে নেয়া হয়েছে। শাওমি ইউরোপে প্রথমে অনলাইনে পণ্য বিক্রি করত। এরপর ইউরোপের ক্রেতাদের অফলাইন পণ্যের অভিজ্ঞতা দিতে প্রথম স্পেনে মি স্টোর চালু করে। পরে যুক্তরাজ্যে ২০১৮ সালের নভেম্বর মাসে লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে স্টোরটি চালু করে শাওমি, যা যুক্তরাজ্যে একমাত্র মি স্টোর।